ফ্যাসিবাদী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও নৈরাজ্যের প্রতিবাদে নওহাটায় যুবদলের বিক্ষোভ মিছিলস
নওহাটা (রাজশাহী), ২৩ জুন ২০২৬:
নিষিদ্ধ ঘোষিত দেশবিরোধী, খুনি ও ফ্যাসিস্ট সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের তথাকথিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে কর্মসূচি পালনের অপপ্রয়াসের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহীর নওহাটা। ফ্যাসিবাদী এই দলের সব ধরনের চক্রান্ত রুখে দিতে নওহাটা পৌর যুবদলের উদ্যোগে আজ এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে নওহাটা পবা থানার সম্মুখ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নওহাটার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নওহাটা কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "দেশের রক্তে রঞ্জিত খুনি সংগঠন আওয়ামী লীগের এ মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নেই। ফ্যাসিস্টদের যেকোনো ধরনের কর্মসূচি রাজপথে কঠোর হাতে প্রতিহত করা হবে।"
নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ সুজন মোল্লার সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে যুবদলের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, "নওহাটা পৌর যুবদল ছিল, আছে এবং আগামীতেও দেশ ও জনগণের প্রয়োজনে রাজপথে অটল থাকবে।"
সমাবেশে বক্তারা আরও বলেন, জাতি যখন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, তখন খুনিরা পুনরায় মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। কিন্তু নওহাটার সচেতন যুবসমাজ তাদের কোনো স্বপ্ন সফল হতে দেবে না। যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবদল সর্বদা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬