দুর্নীতি তালাশ ৫২

ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে আইন-শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় যোগদান এবং ডিএসবি অফিস, সিরাজগঞ্জ বার্ষিক পরিদর্শন:

আজ ২০ আগস্ট ২০২৬ খ্রি. ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী জনাব মোঃ আশিক সাঈদ মহোদয় সিরাজগঞ্জ জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন উপলক্ষে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে আইন-শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, সিরাজগঞ্জ জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়।

সভায় সিরাজগঞ্জ জেলা পুলিশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও সার্বিক কার্যক্রমের ওপর একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশনে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা, অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ এবং জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মহোদয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ ও দমনে কার্যকর ভূমিকা পালন, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জননিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন। 

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তথ্যভিত্তিক কার্যক্রম জোরদার, মাদক ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা এবং জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং জনগণের আস্থা অর্জনে সকল পুলিশ সদস্যকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সকল সার্কেল অফিসার, সকল অফিসার ইনচার্জ এবং সিরাজগঞ্জ জেলাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ উপস্থিতি ছিলেন।

পরবর্তীতে ডিআইজি মহোদয় ডিএসবি অফিস, সিরাজগঞ্জ-এর বার্ষিক পরিদর্শন করেন। এ সময় তিনি ডিএসবি অফিসের সার্বিক কার্যক্রম, নথিপত্র ও দাপ্তরিক ব্যবস্থাপনা পরিদর্শন ও পর্যালোচনা করেন। তিনি গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার বিষয়ে ডিএসবির সদসদ্যদের নির্দেশনা প্রদান করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে আইন-শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় যোগদান এবং ডিএসবি অফিস, সিরাজগঞ্জ বার্ষিক পরিদর্শন:

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x