দুর্নীতি তালাশ ৫২

কেশরহাটে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির র‍্যালি, লিফলেট বিতরণ ও লার্ভা ধ্বংস অভিযান

​রাজশাহীর কেশরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে র‍্যালি, লিফলেট বিতরণ ও মশার লার্ভা ধ্বংস অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

​আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

​উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাকিবুল হাসান পিভিএমএস-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কার্যক্রমে উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষক-প্রশিক্ষিকা এবং ভাতাভোগী প্রায় ৯০ জন নারী ও পুরুষ সদস্য অংশ নেন।

​কর্মসূচির শুরুতে বাজারের রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে একটি বর্ণাঢ্য ও সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বাজারের বিভিন্ন দোকান ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

​লিফলেট বিতরণ শেষে শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান। এ সময় ব্লিচিং পাউডার ছিটানো এবং স্প্রে মেশিন ও ফগার মেশিনের সাহায্যে লার্ভাকিসাইড প্রয়োগ করে এডিস মশার লার্ভা ধ্বংস করা হয়।

​আনসার ও ভিডিপির এই জনকল্যাণমূলক ও স্বেচ্ছাশ্রমমূলক উদ্যোগ দেখে কেশরহাট পৌর এলাকার ব্যবসায়ীসহ স্থানীয় জনসাধারণ ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কেশরহাটে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির র‍্যালি, লিফলেট বিতরণ ও লার্ভা ধ্বংস অভিযান

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কেশরহাটে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির র‍্যালি, লিফলেট বিতরণ ও লার্ভা ধ্বংস অভিযান

​রাজশাহীর কেশরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে র‍্যালি, লিফলেট বিতরণ ও মশার লার্ভা ধ্বংস অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

​আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

​উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাকিবুল হাসান পিভিএমএস-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কার্যক্রমে উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষক-প্রশিক্ষিকা এবং ভাতাভোগী প্রায় ৯০ জন নারী ও পুরুষ সদস্য অংশ নেন।

​কর্মসূচির শুরুতে বাজারের রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে একটি বর্ণাঢ্য ও সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বাজারের বিভিন্ন দোকান ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

​লিফলেট বিতরণ শেষে শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান। এ সময় ব্লিচিং পাউডার ছিটানো এবং স্প্রে মেশিন ও ফগার মেশিনের সাহায্যে লার্ভাকিসাইড প্রয়োগ করে এডিস মশার লার্ভা ধ্বংস করা হয়।

​আনসার ও ভিডিপির এই জনকল্যাণমূলক ও স্বেচ্ছাশ্রমমূলক উদ্যোগ দেখে কেশরহাট পৌর এলাকার ব্যবসায়ীসহ স্থানীয় জনসাধারণ ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

দুর্নীতি তালাশ ৫২

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x