দুর্নীতি তালাশ ৫২

মাদকমুক্ত গোদাগাড়ী গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত।

"শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি" এই মূলমন্ত্রকে সামনে রেখে মাদকমুক্ত গোদাগাড়ী থানা গড়ার লক্ষ্যে আজ ৩০ জুন ২০২৬ খ্রি. মঙ্গলবার গোদাগাড়ী মডেল থানা, রাজশাহীর আয়োজনে গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, বিপিএম (বার), পিপিএম মহোদয়।

সভায় বক্তারা গোদাগাড়ী এলাকাকে সম্পূর্ণরূপে মাদক মুক্ত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন। মাদক চোরাচালান ও সেবন রোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে ডিআইজি রাজশাহী রেঞ্জ মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা ও পুলিশের নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছানসহ স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মাদকমুক্ত গোদাগাড়ী গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

মাদকমুক্ত গোদাগাড়ী গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত।

"শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি" এই মূলমন্ত্রকে সামনে রেখে মাদকমুক্ত গোদাগাড়ী থানা গড়ার লক্ষ্যে আজ ৩০ জুন ২০২৬ খ্রি. মঙ্গলবার গোদাগাড়ী মডেল থানা, রাজশাহীর আয়োজনে গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, বিপিএম (বার), পিপিএম মহোদয়।

সভায় বক্তারা গোদাগাড়ী এলাকাকে সম্পূর্ণরূপে মাদক মুক্ত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন। মাদক চোরাচালান ও সেবন রোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে ডিআইজি রাজশাহী রেঞ্জ মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা ও পুলিশের নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছানসহ স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দুর্নীতি তালাশ ৫২

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x