মোহনপুরে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্য বিক্রি: কৃষি ঘরকে ৫০ হাজার টাকা জরিমানা
রাজশাহীর মোহনপুর উপজেলার শ্যামপুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন সার ও কীটনাশক বিক্রির দায়ে ‘মেসার্স মহসিন কৃষি ঘর’ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) দুপুরে এই অভিযান পরিচালনা করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফাহিমা বিনতে আখতার।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর হাটের মেসার্স মহসিন কৃষি ঘরে অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যের লেবেল পরিবর্তন এবং অনুমোদনহীন পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মো: আব্দুল মতিনের প্রসিকিউশনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অভিযানে জব্দ করা সকল অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকালে স্থানীয় পুলিশ ফোর্সের সদস্যরা নিরাপত্তা সহায়তা প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার জানান, জনস্বার্থে এবং কৃষকের স্বার্থ রক্ষায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬