দুর্নীতি তালাশ ৫২

পাবনা জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

(২৬ অক্টোবর ২০২৬ খ্রি.)

পাবনা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ ২৬ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ০৮:০০ ঘটিকায় পাবনা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ করেন পাবনা জেলার পুলিশ সুপার জনাব, আবু আশ্রাফ মহোদয়। প্যারেডে জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সকলকে শৃঙ্খলা বজায় রেখে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

 মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন জনাব সাদিক আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল), পাবনা।

পরবর্তীতে সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বিগত মাসের কল্যাণ সভায় উত্থাপিত কল্যাণমূলক প্রস্তাবসমূহ অনুমোদনক্রমে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

দুপুর ১২:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার মহোদয় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ, তদন্তকেন্দ্র, ফাঁড়ি ও ক্যাম্পের ইনচার্জদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় সেপ্টেম্বর মাসে ওয়ারেন্ট তামিল, আসামি গ্রেপ্তার ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অফিসার ও শ্রেষ্ঠ থানাকে পুরস্কৃত করা হয়। এছাড়া, অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) গমনকারী চারজন পুলিশ সদস্যকে তাঁদের কর্মজীবনের অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

এ সময়  পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পাবনা জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x