সুপারি বাগানের আড়ালে গাঁজা চাষ, ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৪টি গাঁজা গাছ জব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সুপারি বাগানের আড়ালে গোপনে গাঁজা চাষের অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর মোল্লাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় সুপারি বাগানের ভেতর থেকে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি এবং প্রায় ২ ফুট উচ্চতার আরও দুটি সতেজ গাঁজা গাছ উদ্ধার করা হয়।
অভিযানে অভিযুক্ত ব্যক্তি, এলাকার চিহ্নিত মাদকসেবী মো. মাজেদুল ইসলাম মঞ্জু (পিতা: মৃত শবেদ আলী) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। ফলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য, সীমান্তবর্তী এলাকার ভৌগোলিক অবস্থান এবং ঘন সুপারি বাগানকে কাজে লাগিয়ে অপরাধীরা মাদক চাষের মতো কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে। তবে মাদক নির্মূলে পুলিশের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে চলমান থাকবে বলে জানানো হয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬