দুর্নীতি তালাশ ৫২

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩



রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

রাজশাহী মহানগরীর পবা থানা এলাকা থেকে ৬১ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে সিপিএসসি এসআরবি-৫ রাজশাহী।

এসআরবি জানায়, দেশের সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় আজ ২৫ সেপ্টেম্বর সকাল ৬টা ১০ মিনিটে রাজশাহী মহানগরীর পবা থানাধীন বড়গাছী বাজার এলাকায় কিছু  মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিয়ে বড়গাছী শেখ পাড়া গ্রামের মোঃ রাসেল আলীর বসতবাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে এসআরবি'র আভিযানিক দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় ৩ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা পবা উপজেলার বড়গাছী পূর্বপাড়া মোঃ সালাম মন্ডলের ছেলে মোঃ রাসেল আলী, শিরলিয়া গ্রামের মৃত মসলেম আলীর ছেলে মোঃ দুলাল, বড়গাছী কারিগরপাড়ার মৃত বেলাল হোসেনের ছেলে মোঃ সিরাজ আহমেদ (২০)। 

এ সময় তাদের হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ৬১ কেজি গাঁজা উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। জব্দকৃত আলামত হিসেবে গাঁজা ৬১ কেজি,২ টি ফোন উদ্ধার করা হয়।
 মাদক কারবারীদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পবা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?


খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজশাহী মহানগরীর পবা থানা এলাকা থেকে ৬১ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে সিপিএসসি এসআরবি-৫ রাজশাহী।

এসআরবি জানায়, দেশের সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় আজ ২৫ সেপ্টেম্বর সকাল ৬টা ১০ মিনিটে রাজশাহী মহানগরীর পবা থানাধীন বড়গাছী বাজার এলাকায় কিছু  মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিয়ে বড়গাছী শেখ পাড়া গ্রামের মোঃ রাসেল আলীর বসতবাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে এসআরবি'র আভিযানিক দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় ৩ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা পবা উপজেলার বড়গাছী পূর্বপাড়া মোঃ সালাম মন্ডলের ছেলে মোঃ রাসেল আলী, শিরলিয়া গ্রামের মৃত মসলেম আলীর ছেলে মোঃ দুলাল, বড়গাছী কারিগরপাড়ার মৃত বেলাল হোসেনের ছেলে মোঃ সিরাজ আহমেদ (২০)। 

এ সময় তাদের হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ৬১ কেজি গাঁজা উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। জব্দকৃত আলামত হিসেবে গাঁজা ৬১ কেজি,২ টি ফোন উদ্ধার করা হয়।
 মাদক কারবারীদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পবা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


দুর্নীতি তালাশ ৫২

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
0:00 / 0:00
1x