দুর্নীতি তালাশ ৫২

রাজশাহী জেলার দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযান ৭,৩৭৫ পিস ইয়াবা ও ট্রাকসহ এক চালক গ্রেফতার পলাতক ১

রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও একটি ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে অপর এক সহযোগী।

​সোমবার (১৯ অক্টোবর) রাত ১:০৫ ঘটিকায় রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন গোপালপাড়া গ্রামস্থ পুরাতন পান হাটার সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শামীম রেজা (২৬)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালিয়াদিঘি গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে এবং পেশায় ট্রাক চালক। অন্যদিকে ঘটনার পর পালিয়ে যাওয়া অপর মাদক কারবারি একই থানার দানিয়ালপুর গ্রামের তোহরুল ইসলামের ছেলে মোঃ জনি আলী (২৮)।

​পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদ-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী ডিউটিতে নিয়োজিত ছিলেন। 

ডিউটির একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, দুর্গাপুরের গোপালপাড়া গ্রামে পাকা রাস্তার ওপর একটি ট্রাকে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে দুজন অবস্থান করছে।

​সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি চৌকস দল রাত ১২:৩০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকের ভেতর থাকা ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ডিবি পুলিশ তৎপর হয়ে ট্রাক চালক শামীম রেজাকে ধরে ফেলে, তবে অপর সহযোগী জনি আলী কৌশলে সটকে পড়ে।

​পরবর্তীতে নিয়ম অনুযায়ী আটককৃত শামীম রেজার দেহ ও ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-২২-৬৫৫৫ নম্বরের ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ড্রাইভিং সিটের নিচে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ৩৮টি জিপারযুক্ত প্যাকেটে মোট ৭ হাজার ৩৭৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ইয়াবাসহ ট্রাকটি জব্দ করে অভিযুক্ত চালককে গ্রেফতার দেখায় পুলিশ।

​বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া সেল মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে দুর্গাপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রাজশাহী জেলার দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযান ৭,৩৭৫ পিস ইয়াবা ও ট্রাকসহ এক চালক গ্রেফতার পলাতক ১

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x