দুর্নীতি তালাশ ৫২

এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না"— ক্ষোভ এলাকাবাসীর

"এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না"— ক্ষোভ এলাকাবাসীর

রাজশাহীর মোহনপুর উপজেলায় সাড়ে তিন বছরের এক শিশুকে বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী দারাজ মৃধা (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার বিষয়টি জানতে পেরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে ওসিসিতে পাঠানো হয়েছে এবং অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিশুর স্বজনদের অভিযোগ, ঘটনার পরপরই তারা আইনি সহায়তা প্রত্যাশা করলেও যথাযথ সহযোগিতা পাননি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে অভিযুক্তের পক্ষের কিছু ব্যক্তির চাপে প্রথমে হাসপাতালে ভর্তি না করিয়ে শিশুটিকে বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়। রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার স্থানীয়দের সহায়তায় তাকে রামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, "এমন জঘন্য ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।" তারা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না"— ক্ষোভ এলাকাবাসীর

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

"এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না"— ক্ষোভ এলাকাবাসীর

রাজশাহীর মোহনপুর উপজেলায় সাড়ে তিন বছরের এক শিশুকে বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী দারাজ মৃধা (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার বিষয়টি জানতে পেরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে ওসিসিতে পাঠানো হয়েছে এবং অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিশুর স্বজনদের অভিযোগ, ঘটনার পরপরই তারা আইনি সহায়তা প্রত্যাশা করলেও যথাযথ সহযোগিতা পাননি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে অভিযুক্তের পক্ষের কিছু ব্যক্তির চাপে প্রথমে হাসপাতালে ভর্তি না করিয়ে শিশুটিকে বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়। রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার স্থানীয়দের সহায়তায় তাকে রামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, "এমন জঘন্য ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।" তারা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দুর্নীতি তালাশ ৫২

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x