নওগাঁয় শুরু হলো ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কানেক্টেড ডিজিটাল সিকিউরিটি প্ল্যান’: নজরদারিতে আসছে পুরো শহর
৬ জুলাই, ২০২৬
নওগাঁ শহরকে অপরাধমুক্ত রাখতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে নওগাঁ জেলা পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের বিশেষ পরিকল্পনা ও তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হচ্ছে অত্যাধুনিক "Artificial Intelligence (AI) Connected Digital Security Plan for Naogaon Town"।
প্রকল্পটির অগ্রগতি সম্পর্কে জানা গেছে, ইতিমধ্যে শহরের গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানসমূহে উন্নত মানের অপটিক্যাল ফাইবার লাইন স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের পরবর্তী ধাপ হিসেবে গতকাল নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছেছে আন্তর্জাতিক মানের হাই-ডেফিনিশন সিসি ক্যামেরা ও অত্যাধুনিক সব ডিজিটাল প্রযুক্তি যন্ত্রপাতি।
প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য:
এই ডিজিটাল নিরাপত্তা কর্মসূচির মূল লক্ষ্য হলো অপরাধ প্রবণতা হ্রাস করা, অপরাধীকে দ্রুততম সময়ে শনাক্ত করা এবং পুরো শহরকে সার্বক্ষণিক ডিজিটাল সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসা। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এটি নওগাঁবাসীর জন্য একটি বড় মাইলফলক হিসেবে গণ্য হচ্ছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬