তানোরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহীর তানোর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২৫,৬৮০ টাকাসহ মো: তোজাম্মেল হক তুজাল (৫৪) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই, ২০২৬) সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানা পুলিশ কামারগাঁ দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন তানোর থানার এসআই মো: মাসউদ আলী, এসআই মো: জাহাঙ্গীর আলম ও এএসআই মো: আসাদুজ্জামান।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তোজাম্মেল হক তার নিজ বাড়িতে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ২৫,৬৮০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো: তোজাম্মেল হক তুজাল কামারগাঁ দক্ষিণপাড়া গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।
তানোর থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
মাদকের বিরুদ্ধে তানোর থানা পুলিশের এমন জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬