দুর্নীতি তালাশ ৫২

রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

 রাজশাহীর গোদাগাড়ীতে বসতঘরের খাটের তোষকের নিচ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাব-৫। এ ঘটনায় মোঃ ইব্রাহিম হোসেন সাগর (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন উজানপাড়া (সিঁড়ির মোড়) এলাকায় অভিযান চালায়। এ সময় মোঃ ইব্রাহিম হোসেন সাগরের কাঁচাপাকা বসতবাড়ির দক্ষিণ পাশের শয়নকক্ষে থাকা খাটের তোষকের নিচে তল্লাশি চালিয়ে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ইব্রাহিম হোসেন সাগর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া (সিঁড়ির মোড়) গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে। তার মায়ের নাম পারুলা বেগম।

র‍্যাব-৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে আসছিলেন। পরে স্থানীয় এলাকাসহ বিভিন্ন স্থানে তা ক্রয়-বিক্রয় করতেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। উদ্ধার করা হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলেও তিনি স্বীকার করেন।

র‍্যাব জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ইব্রাহিম হোসেন সাগরের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৫।

র‌্যাব-৫ কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

 রাজশাহীর গোদাগাড়ীতে বসতঘরের খাটের তোষকের নিচ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাব-৫। এ ঘটনায় মোঃ ইব্রাহিম হোসেন সাগর (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন উজানপাড়া (সিঁড়ির মোড়) এলাকায় অভিযান চালায়। এ সময় মোঃ ইব্রাহিম হোসেন সাগরের কাঁচাপাকা বসতবাড়ির দক্ষিণ পাশের শয়নকক্ষে থাকা খাটের তোষকের নিচে তল্লাশি চালিয়ে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ইব্রাহিম হোসেন সাগর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া (সিঁড়ির মোড়) গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে। তার মায়ের নাম পারুলা বেগম।

র‍্যাব-৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে আসছিলেন। পরে স্থানীয় এলাকাসহ বিভিন্ন স্থানে তা ক্রয়-বিক্রয় করতেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। উদ্ধার করা হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলেও তিনি স্বীকার করেন।

র‍্যাব জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ইব্রাহিম হোসেন সাগরের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৫।

র‌্যাব-৫ কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

দুর্নীতি তালাশ ৫২

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x