নওগাঁর নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদ ও ওয়াশসহ গ্রেফতার ৩
নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৫০ লিটার চোলাইমদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণসহ (ওয়াশ) তিনজনকে গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সন্ধ্যায় উপজেলার ৮নং বাহাদুরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি বসতবাড়িতে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর গ্রামের ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বসতবাড়িটি তল্লাশি করে ৫৫০ লিটার অবৈধ চোলাইমদ এবং মদ তৈরির বিভিন্ন উপকরণ (ওয়াশ) জব্দ করা হয়।
অভিযানে ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন:
মোঃ তাজিমুদ্দীন (৩৮): পিতা- মৃত খয়রুল্লাহ, সাং- সাদাপুর ডাঙ্গাপাড়া।
মোঃ হাফিজুর রহমান (৫৬): পিতা- মৃত আঃ রহমান, সাং- শ্যামপুর খড়িবাড়ী।
শ্রী রনজিত (৪২): পিতা- মোঃ সম্রাট, সাং- শ্যামপুর।
(সকলের থানা- নিয়ামতপুর, জেলা- নওগাঁ)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাইমদ তৈরি করে নিজ হেফাজতে রেখে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়ামতপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬