দুর্নীতি তালাশ ৫২

দাউদকান্দিতে ১১০ কেজি গাঁজাসহ ৫ গ্রেফতার

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক ব্যবসায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, ডাকাতি ও চুরি মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে মেঘনা-গোমতী সেতু এলাকায় একটি পিকআপ তল্লাশি করে ১০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে চালক ও মালিক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে আরও ৫ কেজি গাঁজাসহ মো. মামুন আহম্মেদ (২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এছাড়া পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও পরোয়ানাভুক্ত আসামি মো. আবু হানিফ সরকার, ডাকাতি মামলার আসামি মো. হোসেন (২৭) এবং চুরি মামলার আসামি শেখ ফরিদ মিয়া (৩১) ও শরিফ (৩০)-কে গ্রেফতার করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দাউদকান্দিতে ১১০ কেজি গাঁজাসহ ৫ গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

দাউদকান্দিতে ১১০ কেজি গাঁজাসহ ৫ গ্রেফতার

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক ব্যবসায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, ডাকাতি ও চুরি মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে মেঘনা-গোমতী সেতু এলাকায় একটি পিকআপ তল্লাশি করে ১০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে চালক ও মালিক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে আরও ৫ কেজি গাঁজাসহ মো. মামুন আহম্মেদ (২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এছাড়া পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও পরোয়ানাভুক্ত আসামি মো. আবু হানিফ সরকার, ডাকাতি মামলার আসামি মো. হোসেন (২৭) এবং চুরি মামলার আসামি শেখ ফরিদ মিয়া (৩১) ও শরিফ (৩০)-কে গ্রেফতার করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x