দুর্নীতি তালাশ ৫২

​রাজশাহীতে ৩১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সহযোগী পলাতক

​​রাজশাহীর মোহনপুরে র‍্যাব-৫ এর একটি বিশেষ অভিযানে ৩১ কেজি গাঁজাসহ মুকুল ওরফে কালু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) গভীর রাতে মোহনপুর থানাধীন কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ অভিযান চালানো হয়।

​গ্রেপ্তারকৃত মুকুল মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামের মৃত কিতাব আলীর ছেলে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হলেও মুকুলের সহযোগী ট্রাকচালক রাজু মিয়া (২০) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

​র‍্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৩টা ১০ মিনিটের দিকে ওই এলাকায় চেকপোস্ট বসায় র‍্যাবের একটি চৌকস দল। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মুকুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মুকুল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সহযোগীদের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে মোহনপুরসহ পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

​এ ঘটনায় গ্রেপ্তারকৃত মুকুল ও পলাতক আসামি রাজু মিয়ার বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, মাদকের বিস্তার রোধে তাদের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

​রাজশাহীতে ৩১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সহযোগী পলাতক

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

​রাজশাহীতে ৩১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সহযোগী পলাতক

​​রাজশাহীর মোহনপুরে র‍্যাব-৫ এর একটি বিশেষ অভিযানে ৩১ কেজি গাঁজাসহ মুকুল ওরফে কালু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) গভীর রাতে মোহনপুর থানাধীন কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ অভিযান চালানো হয়।

​গ্রেপ্তারকৃত মুকুল মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামের মৃত কিতাব আলীর ছেলে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হলেও মুকুলের সহযোগী ট্রাকচালক রাজু মিয়া (২০) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

​র‍্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৩টা ১০ মিনিটের দিকে ওই এলাকায় চেকপোস্ট বসায় র‍্যাবের একটি চৌকস দল। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মুকুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মুকুল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সহযোগীদের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে মোহনপুরসহ পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

​এ ঘটনায় গ্রেপ্তারকৃত মুকুল ও পলাতক আসামি রাজু মিয়ার বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, মাদকের বিস্তার রোধে তাদের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দুর্নীতি তালাশ ৫২

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x